ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

শেখ হাসিনার দেশে ফিরে আসাকে ‘প্রত্যাবর্তন’ না বলে ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’ হিসেবে দেখার কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৯ সময়
‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

শেখ হাসিনার দেশে ফিরে আসাকে ‘প্রত্যাবর্তন’ না বলে ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’ হিসেবে দেখার কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম। শুক্রবার ২০ নভেম্বর রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতির পরিবর্তে ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাসের রাজনীতি ত্যাগের ঘোষণা ছাড়া পুনর্মিলনের কোনো আলোচনা সম্ভব নয়।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশে চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যেই তিনি এসব মন্তব্য করেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য জানান, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পুনর্মিলনের কথা তুলেছিলেন। তিনি দাবি করেন, জুলাইয়ের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম এ বিষয়ে কথা বলেছিলেন। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাসের প্রবণতা রয়ে গেছে এবং তাদের মধ্যে সামান্য অনুশোচনা বা আত্মপর্যালোচনাও দেখা যায়নি।


মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ক্ষতি এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকেই বহন করতে হবে। পাশাপাশি চলমান সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও জনগণকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'