ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) ভোরে ভারতের ঝালুরচর সীমান্ত ক্যাম্প থেকে তাদের সীমান্তসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, পুশইনের জন্য আনা ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিয়েছেন।


ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা গয়টাপাড়া সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জিরো পয়েন্টের আশপাশে অবস্থান নিয়ে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সক্রিয় রয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে গয়টাপাড়া সীমান্তে সবাই সতর্ক থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।


বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গয়টাপাড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার মাসুদ রানা বলেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে বিজিবিকে সহযোগিতা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প