ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ আগামী রোববারের মধ্যে দিতে হবে বিদ্যুৎ বিল, অন্যথায় জরিমানা ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল ট্রাম্প ও পুতিনের পর এবার চীন যাচ্ছেন শেহবাজ শরিফ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আরব আমিরাত

ইরানের ড্রোন হামলার সম্ভাব্য ঝুঁকি থেকে নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখতে সংযুক্ত আরব আমিরাত তেল ডিপোগুলোর ওপর
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৫২ সময়
ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আরব আমিরাত

ইরানের ড্রোন হামলার সম্ভাব্য ঝুঁকি থেকে নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখতে সংযুক্ত আরব আমিরাত তেল ডিপোগুলোর ওপর লোহার খাঁচা স্থাপনের উদ্যোগ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, নির্দিষ্ট নকশায় তৈরি ধাতব কাঠামো দিয়ে ডিপোগুলো ঘিরে ফেলা হচ্ছে, যাতে ড্রোন সরাসরি আঘাত হানতে না পারে।


সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। যুদ্ধের শুরুর দিকে আমিরাতের পক্ষ থেকে ইরানে হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একই সময়ে আমিরাতে ইসরায়েলি সেনাসদস্যদের উপস্থিতি এবং ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি তেহরানের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।


এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান আমিরাতের বিভিন্ন তেলক্ষেত্র ও ডিপোতে ছোট আকারের ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস হওয়ার পর ইরান নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং পরিস্থিতি আরও অবনতি হলে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে। অর্থনৈতিকভাবে জ্বালানি খাত আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ এবং রপ্তানি আয়ের বড় অংশ আসে তেল ও গ্যাস খাত থেকে। ফলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


বিশ্লেষকদের মতে, প্রচলিত সামরিক প্রতিরক্ষার পাশাপাশি অবকাঠামোগত নিরাপত্তায় লোহার খাঁচার মতো পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ছায়া যুদ্ধেরই একটি নতুন প্রতিফলন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান