ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট, বলছে গবেষণা

রাতের আকাশে তাকালে আমরা সাধারণত অসংখ্য তারা দেখি। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, শহরের আকাশে খালি চোখে
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫০ সময়
রাতের আকাশে এখন তারার চেয়ে বেশি স্যাটেলাইট, বলছে গবেষণা

রাতের আকাশে তাকালে আমরা সাধারণত অসংখ্য তারা দেখি। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, শহরের আকাশে খালি চোখে দেখা যায় এমন তারার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে দৃশ্যমান কৃত্রিম উপগ্রহের সংখ্যা। অর্থাৎ রাতের আকাশে এখন প্রকৃতির তারার পাশাপাশি মানুষের তৈরি উপগ্রহের উপস্থিতিই হয়ে উঠছে বড় বাস্তবতা।


যুক্তরাজ্যে পরিচালিত একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকিউ কম্পোনেন্টস অক্টোবরের সাত রাতের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পেয়েছে। গবেষণায় পৃথিবী থেকে দুই হাজার কিলোমিটার বা তার কম উচ্চতায় থাকা ১৫ হাজারের বেশি সক্রিয় উপগ্রহের গতিপথ পর্যবেক্ষণ করা হয়। গবেষণার তথ্য বলছে, রাতের যেকোনো সময়ে যুক্তরাজ্যের আকাশে একসঙ্গে ৭০০টিরও বেশি স্যাটেলাইট চলাচল করতে পারে। মাঝারি মাত্রার আলোকদূষণ রয়েছে এমন এলাকায় খালি চোখে যত তারা দেখা যায়, কোনো কোনো সময় তার চেয়েও বেশি স্যাটেলাইট চোখে পড়তে পারে।


শুধু যুক্তরাজ্য নয়, একটি সাধারণ শহরের ওপর দিয়ে এক রাতেই প্রায় ১৩ হাজার আলাদা স্যাটেলাইট অতিক্রম করতে পারে। গত কয়েক বছরে উপগ্রহভিত্তিক যোগাযোগ নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা সক্রিয় উপগ্রহের দুই-তৃতীয়াংশের বেশি এখন স্টারলিংকের আওতায় রয়েছে।


বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অথচ এক দশক আগেও এই সংখ্যা ছিল এক হাজারের কিছু বেশি। শুধু গত বছরই রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু মহাকাশে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা থাকায় ভবিষ্যতে রাতের আকাশ আরও বদলে যেতে পারে। আর এই পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ স্যাটেলাইটের প্রতিফলিত আলো শক্তিশালী টেলিস্কোপের ধারণ করা ছবিতে আলোর রেখা তৈরি করে। এতে দূরের তারা, গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি অস্পষ্ট হয়ে যেতে পারে।


বিশেষজ্ঞদের আশঙ্কা, হাজার হাজার নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য আরও ক্ষতিগ্রস্ত হবে। এমনকি তারামণ্ডলী ও মিল্কিওয়ে দেখার সুযোগও সীমিত হয়ে যেতে পারে। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির গবেষকরাও স্যাটেলাইটের মেগা-কনস্টেলেশন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। মহাকাশ গবেষণার পরিবেশ রক্ষায় পৃথিবীর কক্ষপথে সক্রিয় উপগ্রহের সংখ্যা সর্বোচ্চ এক লাখের মধ্যে রাখার সুপারিশও করা হয়েছে। ফলে ভবিষ্যতের রাতের আকাশে তারা বেশি থাকবে, নাকি মানুষের তৈরি স্যাটেলাইট—এই প্রশ্নই এখন জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বড় উদ্বেগের বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী