ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

১৬৭ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান দিলো ক্লড এআই

১৬০ বছরের পুরোনো গণিতের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটি কি এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সমাধান হয়ে গেল? এমনই চাঞ্চল্যকর
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২ সময়
১৬৭ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান দিলো ক্লড এআই

১৬০ বছরের পুরোনো গণিতের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটি কি এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সমাধান হয়ে গেল? এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে। তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লডের সঙ্গে কাজ করে তিনি বিখ্যাত রিম্যান হাইপোথিসিসের একটি প্রমাণ খুঁজে পেয়েছেন। তবে এই দাবি এখনো চূড়ান্তভাবে যাচাই হয়নি।


সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, লেভেন্ট আলপোগে তার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত চার পৃষ্ঠার এক বিবৃতিতে এই দাবি করেছেন। সেখানে তিনি জানান, কয়েক মাস ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লডের সঙ্গে যৌথভাবে এই জটিল গাণিতিক সমস্যা নিয়ে গবেষণা করেছেন। রিম্যান হাইপোথিসিস প্রথম উত্থাপন করা হয় ১৮৫৯ সালে। জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমান সামনে আনেন। এরপর প্রায় ১৬০ বছরের বেশি সময় ধরে বিশ্বের গণিতবিদেরা এর সমাধান খুঁজে আসছেন। এটি গণিতের সাতটি মিলেনিয়াম পুরস্কার সমস্যার একটি। সঠিক প্রমাণ দিতে পারলে এর জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কারও নির্ধারিত রয়েছে।


রিম্যান হাইপোথিসিসের সঙ্গে মৌলিক সংখ্যার বণ্টনের গভীর সম্পর্ক রয়েছে। ২, ৩, ৫, ৭, ১১-এর মতো মৌলিক সংখ্যাগুলো সংখ্যারেখায় আপাতদৃষ্টিতে অনিয়মিতভাবে ছড়িয়ে থাকলেও এর পেছনে নির্দিষ্ট কোনো গাণিতিক কাঠামো রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খোঁজে এই অনুমান। আলপোগের দাবি অনুযায়ী, এই সমস্যার সমাধানে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তবে গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লডের সঙ্গে কাজ করার সময় গবেষণায় বড় ধরনের অগ্রগতি আসে। তার ভাষ্য, তিনি গবেষণাকে সঠিক গাণিতিক পথে এগিয়ে নিলেও চূড়ান্ত পর্যায়ে ক্লড তাকে বিস্মিত করার মতো অবদান রাখে।


তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আলপোগে যে প্রমাণের দাবি করেছেন, সেটি এখনো প্রচলিত বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। তিনি জানিয়েছেন, প্রমাণটি লিন নামের একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাজানো হয়েছে এবং কম্পিউটার দিয়ে যাচাই করা যায় এমন উপাত্তও প্রকাশ করেছেন।


প্রাথমিক স্বাধীন যাচাইয়ে প্রকাশিত ফাইলগুলো তার মূল দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দেখা গেছে। কিন্তু প্রতিটি গাণিতিক ধাপ সম্পূর্ণভাবে পরীক্ষা করার কাজ এখনো শেষ হয়নি। একই সঙ্গে মানুষের পাঠযোগ্য পূর্ণাঙ্গ গবেষণাপত্রও এখনো প্রকাশ করা হয়নি। আলপোগে নিজেও স্বীকার করেছেন, তার তৈরি গাণিতিক যুক্তি অত্যন্ত দীর্ঘ। তিনি সেটিকে আরও সহজ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করছেন।


গণিতবিদদের কাছে তাই এই মুহূর্তে এটি নিশ্চিত সমাধান নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো গাণিতিক যুক্তি তৈরি করা এক বিষয়, আর সেই যুক্তি বিশ্বের স্বাধীন গবেষকদের কঠোর যাচাইয়ে নির্ভুল প্রমাণিত হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে শেষ পর্যন্ত যদি এই প্রমাণ সঠিক বলে প্রতিষ্ঠিত হয়, তাহলে ১৬০ বছরের পুরোনো রিম্যান হাইপোথিসিসের সমাধানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাসেও এটি হয়ে উঠতে পারে এক যুগান্তকারী ঘটনা।


সূত্র: সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী