ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

৪০ মণের ‘রাজা মানিক’, বিক্রি হলেই ভাঙতে হবে ঘরের দেয়াল

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশাল আকৃতির এক ষাঁড়। ‘রাজা মানিক’ নামের এই
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
৪০ মণের ‘রাজা মানিক’, বিক্রি হলেই ভাঙতে হবে ঘরের দেয়াল

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশাল আকৃতির এক ষাঁড়। ‘রাজা মানিক’ নামের এই গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের নানা এলাকার মানুষ। মালিকের দাবি, গরুটির আকার এতটাই বড় হয়ে গেছে যে বিক্রি হলে ঘরের দেয়াল ভেঙেই বাইরে বের করতে হবে। খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা মিনু সাহা প্রায় পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে লালন-পালন করেছেন। তার দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় খাবার খাইয়েই বড় করা হয়েছে ‘রাজা মানিককে’। বর্তমানে গরুটির ওজন প্রায় ৩৫ থেকে ৪০ মণ বলে জানিয়েছেন তিনি।


মিনু সাহা জানান, প্রতিদিন গরুটির খাবারের পেছনে প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে। বিশাল আকৃতির কারণে বাড়ির একটি নির্দিষ্ট ঘরেই রাখা হয়েছে এটিকে। গরুটির দেখাশোনার জন্য আরও একজন কর্মীও রাখা হয়েছে। তিনি বলেন, এক বছর বয়সে গরুটি বিক্রির চিন্তা করেছিলেন। তখন দাম উঠেছিল ৭৫ হাজার টাকা। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটি আর বিক্রি করেননি। তার ভাষায়, “সেদিন গরুটি বিক্রি করে দিলে আজকের ‘রাজা মানিক’কে কেউ চিনত না। কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিম উপায়ে মোটাতাজা না করে স্বাভাবিক খাবারেই বড় করেছি।”


বর্তমানে দূর-দূরান্ত থেকে মানুষ শুধু এক নজর গরুটিকে দেখতে তার বাড়িতে আসছেন। অনেকে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন। প্রাকৃতিকভাবে লালন-পালন করা এই বিশাল ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। তবে ভালো ক্রেতা পেলে ১২ লাখ টাকাতেও বিক্রি করতে রাজি আছেন মিনু সাহা। তিনি জানান, কোনো দালালের মাধ্যমে নয়, সরাসরি ক্রেতার কাছেই গরুটি বিক্রি করতে চান। স্থানীয়দের মতে, এবারের কোরবানির বাজারে খুলনা অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত গরুগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ‘রাজা মানিক’।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ