ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার পর এবার শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। তবে ম্যাচের আগে বাস্তববাদী
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ৩:৪২ সময়
ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার পর এবার শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। তবে ম্যাচের আগে বাস্তববাদী মূল্যায়ন দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ড। তার মতে, ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা খুবই সীমিত। আইভরি কোস্টের বিপক্ষে রোমাঞ্চকর ২-১ গোলের জয়ের নায়ক ছিলেন হালান্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তার করা গোলেই শেষ ষোলো নিশ্চিত করে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ম্যাচ শেষে তিনি বলেন, প্রতিপক্ষ দল তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল, তবে শেষ পর্যন্ত দল গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে সক্ষম হয়েছে।


ব্রাজিলের বিপক্ষে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হালান্ড স্পষ্টভাবে বলেন, তাদের সম্ভাবনা খুব বেশি নয়। তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে, অনেকেই নরওয়ের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনাও দেখেননি। তাই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে দল। এই বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করা এই তারকা ফুটবলার বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানোই তাদের জন্য বড় অর্জন। এখন ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া দলের জন্য বিশেষ অভিজ্ঞতা।


হালান্ড আরও বলেন, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটেও ওঠা নরওয়ের জন্য ইতিহাসের অংশ। তাই এখন দলটি বাড়তি চাপ ছাড়াই খেলতে পারবে এবং ম্যাচ উপভোগ করার সুযোগ পাবে। অন্যদিকে দলের অধিনায়ক মার্টিন ওদেগার্ডও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছেন তারা। এবার নিজেরাই সেই মঞ্চে নামার সুযোগ পাচ্ছেন, যা তাদের জন্য বিশেষ অনুভূতির।


তিনি আরও বলেন, বিশ্বকাপে ব্রাজিলের চেয়ে বড় প্রতিপক্ষ খুব কমই আছে। তবে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই এবং নরওয়ে আরেকটি চমক দেখাতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে একবার ব্রাজিলকে হারানোর স্মৃতি রয়েছে নরওয়ের। ১৯৯৮ সালের বিশ্বকাপে তারা ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল। এবারও সেই স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি