ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

সরকার আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৭ সময়
জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

সরকার আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি জানান, প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এটি সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়কেও এই উদ্যোগের আওতায় আনা হবে।


শিক্ষামন্ত্রী আরও জানান, তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এই উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে।


তিনি জানান, ছেলেদের জন্য এক ধরনের এবং মেয়েদের জন্য এক ধরনের নির্ধারিত ড্রেস, ব্যাগ ও জুতা থাকবে। সরকার এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সক্ষম বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানো এবং শিক্ষা ক্ষেত্রে সমতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর