ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তারের দৃঢ় ব্যাটিংয়ে ১০০ রানের গণ্ডি পেরিয়ে লড়াকু
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তারের দৃঢ় ব্যাটিংয়ে ১০০ রানের গণ্ডি পেরিয়ে লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী দল। পরে বোলারদের দারুণ নৈপুণ্যে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। শনিবার সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ইনিংস গুছিয়ে তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক প্রান্তে ধরে খেললেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।


জ্যোতি ৩৮ বলে ৩৬ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। এরপর ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বর্ণা আক্তার। ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন। তাদের ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। বল হাতে শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। তিনি প্রথম ওভারেই মেইডেন নেন এবং নতুন বলে দারুণ সুইংয়ে চাপ সৃষ্টি করেন। তবে উইকেট পেতে বাংলাদেশকে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়, নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন।


এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলারা কৃপণ বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি আটকে দেন। শেষদিকে প্রয়োজনীয় রানরেটের চাপ নিতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। এর ফলে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ নারী দল। একইসঙ্গে এই আসরে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের ইতিহাসও গড়ল টাইগ্রেসরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা