ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই’

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর পর থেকেই সাধারণ দর্শকদের
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই’

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরুর পর থেকেই সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন। চারদিকে এখন প্রিয় দলকে ঘিরে আলোচনা, উত্তেজনা ও বিশ্লেষণের ঝড়। এই ফুটবল উন্মাদনায় অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। তবে তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের একজন সমর্থক হিসেবে পরিচিত হলেও এবার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানান পড়শী। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি লেখেন, তিনি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার সাফল্য কামনা করেন, কারণ তিনি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে একটি ফাইনাল ম্যাচ দেখতে চান।


তার এই মন্তব্য ও পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত-অনুরাগী তার এই ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেন। কেউ কেউ বলেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রতিও এমন ইতিবাচক মনোভাব ফুটবলকে আরও সুন্দর করে তোলে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!