ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের সঙ্গে একীভূত হয়ে গেছে—এমন ধারণাও নাকচ করেছেন তিনি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধীদলকে মোকাবিলায় বিএনপি কোনো পাল্টা কর্মসূচি দেবে না। বরং সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সভা-সেমিনার ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানো হবে।


জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে সরকার ও বিরোধীদলের মতভেদ বর্তমানে সংসদের বাইরেও উত্তাপ ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, যারা গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে। এ প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক সংস্কৃতি মানেই শুধু রাস্তায় আন্দোলন—এই ধারা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।” তিনি মনে করেন, সংসদে আলোচনা, বিতর্ক, এমনকি ওয়াকআউটের মধ্য দিয়েই গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হতে পারে।


তিনি বিরোধীদলকে উদ্দেশ করে বলেন, সংসদে বসে আলোচনা করলে তা বেশি ফলপ্রসূ হবে এবং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে। তার মতে, অযথা রাজপথে চাপ সৃষ্টি না করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা জরুরি। বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, দলকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি। দলের ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে।


সূত্র: সময় সংবাদ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর