ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

ভারত বিশ্বকাপ শুরু জয় দিয়ে । এরপর টানা ছয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:১০ সময়
শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ ছবি : সংগৃহীত
ভারত বিশ্বকাপ শুরু জয় দিয়ে । এরপর টানা ছয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপে শেষ দুই ম্যাচই গুরুত্বপূর্ণ দাঁড়ায় বাংলাদেশের জন্য। এমন অবস্থায় নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। তবে শেষ দিকে উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতে বাংলাদেশ। লঙ্কানদের ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এই ম্যাচে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব আন্তর্জাতিক ম্যাচে দেখেছে টাইম আউট। কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে সাজঘরে ফিরে যান আঞ্জেলো ম্যাথুস। ঘটনাবহুল এই ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ৪৯ ওভার ৩ বলে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১০৫ বলে ১০৮ রান করেন আসালাঙ্কা।

২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৫ বলে ৯ ও লিটন দাস ২২ বলে ২৩ রান করে আউট হন।

তবে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর এই চাপ সামাল দেন নাজমুল হাসান শান্ত। সাবলীল ব্যাটিংয়ে দু'জনেই তুলে ফিফটি। ১৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। লঙ্কান বোলারদের কোনো সুযোগ না সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব ও শান্ত।

তবে দলীয় ২১০ ও ২১১ রানে আউট হন সাকিব ও শান্ত। সাকিব ৬৫ বলে ৮২ ও শান্ত ১০১ বলে ৯০ রান করেন। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ।

দলীয় ২৪৯ ও ২৫৫ রানে এই দুই ব্যাটারকে আউট করে ম্যাচ জমিয়ে তোলে শ্রীলঙ্কা। মুশফিক ১৩ বলে ১০ ও মাহমুদউল্লাহ ২৩ বলে ২২ রান করেন। এরপর তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ লড়াই করেন।

তবে দলীয় ২৬৯ রানে ৫ বলে ৩ রান করে আউট হন মিরাজ। তবে এরপর ক্রিজে আসা তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ৫৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়। লঙ্কানদের পক্ষে দিলশান মাদুশঙ্কা নেন ৩টি উইকেট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস