ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

টস জিতলো বাংলাদেশ, ব্যাট করবে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয়
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৩ সময়
টস জিতলো বাংলাদেশ, ব্যাট করবে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।


বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সেই সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান, যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে, আর পাকিস্তানের জয় ৩৪টি।


বাংলাদেশ একাদশ--

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী