ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

জরুরি ভিত্তিতে ইসরায়েলকে ২০ হাজার বোমা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬৬০ মিলিয়ন
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৯ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৯ সময়
জরুরি ভিত্তিতে ইসরায়েলকে ২০ হাজার বোমা সরবারহ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬৬০ মিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ক্ষমতা ব্যবহার করছে মার্কিন প্রশাসন। শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।


প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে দ্রুত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা সম্ভব হয়। এই সিদ্ধান্তের আওতায় ১ হাজার পাউন্ড ওজনের প্রায় ১২ হাজার ভারী বোমা সরবরাহ করা হবে। এ ছাড়া চুক্তির অংশ হিসেবে আরও প্রায় ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা দেওয়া হবে। সংশ্লিষ্ট সামরিক সেবা ও সরঞ্জামসহ এই অস্ত্র সরবরাহের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্ব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এরও আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ