ঢাকা | |

অধিকাংশ পুলিশ সদস্যের মত পুরোনো পোশাকের পক্ষে

বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্য আবারও আগের নেভি ব্লু শার্ট–প্যান্টের ইউনিফর্মে ফিরে যেতে চান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী,
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:৯ সময়
অধিকাংশ পুলিশ সদস্যের মত পুরোনো পোশাকের পক্ষে

বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্য আবারও আগের নেভি ব্লু শার্ট–প্যান্টের ইউনিফর্মে ফিরে যেতে চান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ বিষয়ে নেওয়া মতামত জরিপে বিপুলসংখ্যক সদস্য পুরনো পোশাকের পক্ষেই মত দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মতামত দেওয়া ১ লাখ ৮ হাজার ৬৪১ জন পুলিশ সদস্যের মধ্যে ১ লাখ ৪ হাজার ৯১৩ জন আগের নেভি ব্লু পোশাকের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বর্তমানে ব্যবহৃত লৌহ রঙের শার্ট ও কফি রঙের প্যান্টের পক্ষে মত দিয়েছেন মাত্র ৯১১ জন সদস্য।


জানা গেছে, বাংলাদেশ পুলিশের মোট সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ১২ হাজার। গত সোমবার ও মঙ্গলবার দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের নেতৃত্বে কল্যাণ প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সদস্যদের কাছে লিখিত ফর্মের মাধ্যমে পোশাক পরিবর্তন নিয়ে মতামত চাওয়া হয়। ফলাফলে দেখা গেছে, প্রায় ৯৬.৫৭ শতাংশ সদস্য আগের নেভি ব্লু ইউনিফর্ম এবং মহানগর এলাকায় সবুজ শার্ট ও গাঢ় প্যান্ট ব্যবহারের পক্ষে। অন্যদিকে ২ হাজার ৮১৭ জন সদস্য ভিন্ন রঙের পোশাকের পক্ষে মত দিয়েছেন, যা মোটের ওপর প্রায় ২.৫৯ শতাংশ।


সম্প্রতি নতুন সরকার গঠনের পর পুলিশের ইউনিফর্ম নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এদিকে বুধবার ঢাকার ডিএমপি সদর দপ্তরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


তবে তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, শুধু পোশাক পরিবর্তন করলে পুলিশের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে কি না—সেটিও বিবেচনা করা প্রয়োজন। এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ২০০৪ সালে দীর্ঘ যাচাই-বাছাই শেষে নেভি ব্লু ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছিল। সে সময় আবহাওয়া, দায়িত্ব পালনের সুবিধা, দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যেন পোশাকের মিল না থাকে—এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছিল।


অ্যাসোসিয়েশনের দাবি, সাম্প্রতিক সময়ে নির্ধারিত নতুন পোশাক নির্বাচন করতে গিয়ে সদস্যদের মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এমনকি অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সহজে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।


এই পরিস্থিতিতে সংগঠনটি সরকারের কাছে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর