ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

আরও একবার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে জয় পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন তিনি,
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

আরও একবার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে জয় পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন তিনি, আর তাতেই টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ৩ মিনিটে লাওতারো মার্তিনেজ ভালো সুযোগ পেলেও অস্ট্রিয়ার রক্ষণভাগ তা নস্যাৎ করে দেয়। এরপর ভিএআরে ফাউল নিশ্চিত হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি—বল পোস্টের বাইরে চলে যায়।


প্রথমার্ধে ৩৩ মিনিটে আরও একবার সুযোগ আসে মেসির সামনে, তবে গোলরক্ষক শ্লাগারের দ্রুত প্রতিক্রিয়ায় তা আটকে যায়। তবে ৩৮ মিনিটে ঠিকই গোলের দেখা পান আর্জেন্টিনা অধিনায়ক। ফাকুন্দো মেদিনার ক্রসে থিয়াগো আলমাদার ডামির পর বাঁ পায়ের শটে জালে বল জড়ান মেসি। এরপর যোগ করা সময়ে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন মেসি। এই ম্যাচে দুই গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ালেন এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন।


দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়া এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?