ঢাকা | |

কাজ কমলো নুরের, হাতে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রী নুরুল হক নুর–এর দায়িত্ব কমানো হয়েছে। আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৮ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৮ সময়
কাজ কমলো নুরের, হাতে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমন্ত্রী নুরুল হক নুর–এর দায়িত্ব কমানো হয়েছে। আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রুলস অব বিজনেস, ১৯৯৬–এর ৩বি (আইআই) বিধি অনুযায়ী এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।


নুরুল হক নুর গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের সময় তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।


তবে নতুন গেজেট অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তিনি শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর