ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইরানের রাজধানী তেহরান থেকে নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য তাদের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৬ সময়
তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইরানের রাজধানী তেহরান থেকে নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাজ্য তাদের দূতাবাস কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশের সতর্কবার্তার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে তাদের দূতাবাস দূর থেকে কাজ চালিয়ে যাবে। চীন, ভারত, কানাডাসহ অন্যান্য দেশও তাদের নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।


এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কোনও চুক্তি না হলে ইরানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন এবং ইরানের কাছাকাছি অঞ্চলে বিশাল সামরিক শক্তি বৃদ্ধি করেছেন। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এবারই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটিয়েছে, যেখানে দুটি বিমানবাহী রণতরী, অসংখ্য যুদ্ধবিমান ও জাহাজের পাশাপাশি বিপুল সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।


এমনি পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র ও ইরান গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফা পারমাণবিক আলোচনায় বসে। যদিও মধ্যস্থতাকারী ওমানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জিত হয়েছে, তবে যুদ্ধ এড়াতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এখনও স্পষ্ট নয়।


এই পরিস্থিতি সামাল দিতে পরবর্তী বৈঠক এক সপ্তাহের মধ্যে ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যা ইরানে মার্কিন হামলার ঝুঁকি কমিয়ে আনতে সাহায্য করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস