ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরে তিনি ঐতিহ্য সংরক্ষণ, প্রযুক্তি শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়কে গুরুত্ব দেন। রোববার রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। সেখানে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন পুঁথি ও ঐতিহাসিক সংগ্রহ ঘুরে দেখেন। জাদুঘর কর্তৃপক্ষ তাকে সংরক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন ঐতিহ্যবাহী সংগ্রহ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।


পরে রাজশাহীর একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


দিনব্যাপী সফরের শেষ পর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ব্যান্ডের পাশাপাশি রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম