ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাজনৈতিক পরিস্থিতি জানাতে কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১২:১৫ সময়
রাজনৈতিক পরিস্থিতি জানাতে কূটনীতিকদের ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি : সংগৃহীত
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের ব্রিফি করবেন। সরকারের গুরত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে। বিশেষ করে কোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ২৮ অক্টোবর বিকেল থেকে বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে গেছে, তা বিস্তারিত তুলে ধরা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ক্ষেত্রে বিএনপি মহাসচিবসহ অন্যদের গ্রেপ্তার নিয়ে বিদেশিদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেসব প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট প্রমাণ দেয়ার প্রস্তুতি রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম