ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

১১ মাস পর জনসমক্ষে নোবেলজয়ী মাচাদো

গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন মাচাদো। জনসমক্ষে তার শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন রাজধানী
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
১১ মাস পর জনসমক্ষে নোবেলজয়ী মাচাদো ছবি : সংগৃহীত

গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন মাচাদো। জনসমক্ষে তার শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন রাজধানী করাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।


অবশেষে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে নরওয়ের অসলোতে ১১ মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো।


চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো গতকাল বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে পৌঁছেছেন। তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন নোবেল কমিটির প্রধান। তবে মাচাদো সশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তাই তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।


গতকাল অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনিজুয়েলার বিরোধীদলীয় এ নেতার পক্ষে তাঁর মেয়ে আনা কোরিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়।


মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার।


পাশাপাশি মাচাদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশত্যাগ করলে তাকে ‘পলাতক’ গণ্য করা হবে। এরপরও গোপনে দেশ ছাড়তে সক্ষম হন মাচাদো।

গতকাল দিবাগত রাতে মাচাদোকে অসলোর গ্র্যান্ড হোটেলে বারান্দায় দেখা যায়। সাধারণত নোবেলজয়ীরা পুরস্কার নিতে এসে অসলোর গ্র্যান্ড হোটেলে অবস্থান করেন।


তিনি বারান্দা থেকে হোটেলের নিচে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। পরে সমর্থকদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ও ছবি তোলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি