ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

এখন পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে ডাক পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ডাক দেওয়া শুরু করেছে
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৪ সময়
এখন পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে ডাক পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরই নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ডাক দেওয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফোন কলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। এবারের মন্ত্রিসভায় দেখা যাচ্ছে অভিজ্ঞ রাজনীতিক, তরুণ নেতারা এবং বিশেষজ্ঞদের সমন্বয়।


পূর্ণমন্ত্রী পদে ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান ও আফরোজা খানম রিতা।


প্রথমবারের নির্বাচিত সংসদ সদস্যরা যেমন সিলেট-১ এর খন্দকার আবদুল মুক্তাদীর, রাঙামাটি থেকে দীপেন দেওয়ান পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন, তেমনই বরিশাল-১ এর জহির উদ্দিন স্বপন ও কুমিল্লা-৩ আসনের ছয়বার নির্বাচিত কায়কোবাদ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন।


প্রতিমন্ত্রী পদে ডাক পেয়েছেন তরুণ ও জোট নেতারা যেমন পটুয়াখালী-৩ থেকে নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, অনিন্দ্য ইসলাম অমিত এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, নেত্রকোনা-১ থেকে কায়সার কামাল, নাটোর-১ থেকে ফারজানা শারমিন। এছাড়াও জামালপুর-১ এমপি রশিদুজ্জামান মিল্লাত, বগুড়া-২ মীর শাহে আলম, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম ও পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।


পরাজিত হলেও ফুটবলার আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পূর্ণমন্ত্রী এবং কুমিল্লার হাজি আমিনুর রশীদ ইয়াছিন প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।


মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার