বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এনসিপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য ইতোমধ্যে এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির এমপিরা ওইদিন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন না।
এই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে শপথ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন