ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে ইসলামী র‍্যালি

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার দাবিতে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৭ সময়
রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে ইসলামী র‍্যালি

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার দাবিতে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা–এর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করা হয়।


মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা ক্যাম্পাসে এসে শেষ হয়।


র‍্যালিতে মাদরাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।


এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল— দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি, রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান এবং অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার