ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার প্রজনন মৌসুমেও থেমে নেই সুন্দরবনের মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসনাত আবদুল্লাহ শপথ গ্রহণে আবারও ‘১০ নম্বর জার্সি’ আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য ও সংবিধান সংস্কার
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৬ সময়
হাসনাত আবদুল্লাহ শপথ গ্রহণে আবারও ‘১০ নম্বর জার্সি’ আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে জয়ী হয়ে শপথ নেন। শপথ গ্রহণের সময় তিনি পরেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় পরানো ‘১০ নম্বর জার্সি’, যা আবারও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


এদিন সকাল পৌনে ১১টা থেকে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনের গেটে প্রবেশ শুরু করেন। প্রথম ধাপে বিএনপি এবং দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদ সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।


নিয়মানুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নবনির্বাচিত সদস্যদের শপথ আগে পড়ানো হয়। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক

পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক