ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

১৩ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

টানা ১৩ ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী-রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল
  • আপলোড সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
  • আপডেট সময় : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৪ সময়
১৩ ঘণ্টা পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ছবি : সংগৃহীত

টানা ১৩ ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী-রহনপুর- চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন (বগি) লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে রহনপুর স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়া ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে আমনুরা পাওয়ার প্লান্টে যাচ্ছিল। ওই ট্রেনে ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। ট্রেনটির ইঞ্জিন পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রাত ৯টার দিকে এসে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ