ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা খারাপ ফলের পেছনে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা মানতে নারাজ বোর্ড আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের চুক্তি, দাবি ট্রাম্পের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান কৈলাশ তীর্থযাত্রায় গিয়ে নেপালের হড়পা বানে অন্তত ২৯০ ভারতীয় নিখোঁজ

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

মাত্র চার মাসের শাসনেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন রাজ্যের সাবেক
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৪ সময়
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

মাত্র চার মাসের শাসনেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। একই সঙ্গে খুব শিগগিরই তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে বলে ঘোষণা দেন তিনি।


কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ক্যাথিড্রাল রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান সরকারের চার মাসের শাসনেই মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি দলটির সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন সাবেক এই মুখ্যমন্ত্রী।


বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের জবাব সাধারণ মানুষই দেবে মন্তব্য করে মমতা বলেন, পশ্চিমবঙ্গে আবারও রাজনৈতিক পরিবর্তন আসবে। তাঁর দাবি, তৃণমূল বাংলার বঞ্চনা ও দুর্নীতির ইতিহাস বদলে দেবে এবং খুব শিগগিরই বিজেপির বড় পতন ঘটিয়ে আবার ক্ষমতায় ফিরবে। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার কলকাতায় একাধিক কর্মসূচি পালিত হয়েছে। মূল তৃণমূলের পাশাপাশি দলটির বিদ্রোহী অংশও পৃথক সমাবেশ করেছে।


ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল ছাত্র পরিষদ ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ করে। অন্যদিকে, কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জাতীয় কংগ্রেস। ফলে ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে কলকাতায় একদিকে যেমন তৃণমূলের শক্তি প্রদর্শন হয়েছে, অন্যদিকে দলটির অভ্যন্তরীণ বিভাজনও প্রকাশ্যে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান