ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ

দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো.
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৮ সময়
অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ

দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। শুক্রবার, ২৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


চিফ হুইপ বলেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। এর ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। এই সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন বলেও দাবি করেন তিনি। মো. নূরুল ইসলাম মনি বলেন, সংকটের সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সমালোচনা না করে সহযোগিতা করা প্রয়োজন।


তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতেও বিপুল অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের পর সংশ্লিষ্টদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল। চিফ হুইপ বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করছেন বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে সম্মিলিত জাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?