ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯১ একসময় অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে, কী ভাবছেন ইলন মাস্ক?

বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি) নিয়ে আলোচনায় অন্য কোনো দেশের অংশগ্রহণ বা সংশ্লিষ্টতার বিষয় উঠে আসেনি
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৩৫ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৬:৩৫ সময়
বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানের সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় (বিগ-বি) নিয়ে আলোচনায় অন্য কোনো দেশের অংশগ্রহণ বা সংশ্লিষ্টতার বিষয় উঠে আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, এ উদ্যোগ নিয়ে দুই দেশের আলোচনা মূলত দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বঙ্গোপসাগরকেন্দ্রিক সমুদ্রপথ কিংবা তৃতীয় কোনো দেশকে যুক্ত করার বিষয়েও কোনো আলোচনা হয়নি। 

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সফরের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী। মাতারবাড়িকে ঘিরে বিগ-বি প্রকল্পের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানকে সম্পৃক্ত করে আঞ্চলিক শিল্প ও সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, জাপানের সঙ্গে আলোচনার শুরু থেকেই বাংলাদেশ দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতাকে প্রাধান্য দিয়েছে। প্রকাশিত যৌথ ঘোষণাতেও অন্য কোনো দেশের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। তিনি আরও বলেন, কোনো তৃতীয় দেশকে নিয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদেরও সেখানে উপস্থিত থাকতে হবে। তাদের অংশগ্রহণ ছাড়া এ ধরনের আলোচনা করার সুযোগ নেই। জাপানের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলোতেও এমন কোনো বিষয় আলোচনায় আসেনি। বিগ-বি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যৌথ ঘোষণায় এ উদ্যোগকে বাংলাদেশ ও জাপানের নিজস্ব অর্থনৈতিক অংশীদারত্বের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। এর বাইরে অন্য কোনো রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। বঙ্গোপসাগর ও সমুদ্রপথকে কেন্দ্র করে যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট অংশীদারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

 জামায়াতে ইসলামীর আমিরের বিগ-বি ও মাতারবাড়ি নিয়ে করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, জামায়াতে ইসলামী দেশের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল। দলটির নেতাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে জাপান সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতি ভালোভাবে পড়ে দেখার পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য, যৌথ ঘোষণাটি পড়লেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যথাযথ তথ্য যাচাই না করে কিংবা বিষয়টি না বুঝে দেশ বিক্রি হয়ে যাওয়ার মতো মন্তব্য করা সমীচীন নয়।

বিনিয়োগে নির্ভরতা নয়, সমান অংশীদারত্ব চায় বাংলাদেশ
জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬৩০ কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি এবং ঋণের সুদের হার নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো ঋণ, অনুদান কিংবা আর্থিক সহায়তার ওপর নির্ভর করে এগোতে চায় না। বরং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সমান অংশগ্রহণের ভিত্তিতে বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেড় থেকে দুই দশক আগে বাংলাদেশ উন্নয়ন কার্যক্রমে ঋণ, সহজ শর্তের অর্থায়ন ও বিদেশি সহায়তার ওপর বেশি নির্ভরশীল ছিল। তবে বর্তমানে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে বিনিয়োগের ক্ষেত্রে অংশীদারত্ব প্রতিষ্ঠা করতে চায় দেশ। অর্থনৈতিক সহযোগিতা হবে উভয় পক্ষের স্বার্থ বিবেচনায়, যেখানে কোনো দেশই অন্য দেশের ওপর একতরফাভাবে নির্ভরশীল থাকবে না। জাপানের ঋণের সুদের হার প্রায় ৩ শতাংশে পৌঁছানোর প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, বহুপক্ষীয় অর্থায়নকারী সংস্থার তুলনায় বেশি সুদে জাপানের কাছ থেকে ঋণ নেওয়া হবে কি না। জবাবে হুমায়ুন কবির বলেন, ঘোষিত ৬৩০ কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মূলত জাপানের বেসরকারি খাতের। কোন ধরনের বিনিয়োগ বাংলাদেশের জন্য লাভজনক ও উপযোগী হবে, তা যাচাই-বাছাই এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

তিনি জানান, দেশের জাতীয় স্বার্থ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অর্থায়নের অন্যান্য উৎসের সঙ্গে প্রতিযোগিতামূলক সুবিধা বিবেচনায় নিয়েই বিনিয়োগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে উপযুক্ত প্রস্তাব বেছে নেওয়ার পূর্ণ সুযোগ বাংলাদেশের রয়েছে।

রোহিঙ্গা সংকটের সমাধানের দায়িত্ব মিয়ানমারের
জাপান সফরে রোহিঙ্গা সমস্যা ও মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। এ সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক—উভয় পর্যায়েই আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে এবং দেশটি এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। তবে সংকটের স্থায়ী সমাধানের মূল দায়িত্ব মিয়ানমারের। দেশটিকে আলোচনায় বসে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। শুধু বাংলাদেশের পক্ষে এ দীর্ঘস্থায়ী সংকটের সমাধান করা সম্ভব নয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সফর শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের অংশ হিসেবে বিগ-বি উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম