ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ভিয়েনায় জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬৭৩টি হীরার নেকলেস চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতেই একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে।
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৪১ সময়
ভিয়েনায় জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬৭৩টি হীরার নেকলেস চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দিনের আলোতেই একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে। প্ল্যাটিনামে তৈরি নেকলেসটিতে ছিল ৬৭৩টি হীরা। ২০১৫ সালে নিলামে এর মূল্য উঠেছিল ৪৩ লাখ মার্কিন ডলার।


ব্রিটিশ সংবাদমাধ্যম ও স্থানীয় পুলিশের তথ্যের বরাত দিয়ে এ ঘটনা জানা গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে ভিয়েনার জাদুঘরে প্রবেশ করে দুই দুর্বৃত্ত। পরে প্রদর্শনী কক্ষে রাখা কাচের সুরক্ষিত বাক্স ভেঙে ২০০ ক্যারেটেরও বেশি হীরাযুক্ত নেকলেসটি নিয়ে পালিয়ে যায় তারা।


নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরদের মুখে কোনো মুখোশ ছিল না। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্রের মতো একটি অস্ত্র ছিল। নেকলেসটি নিয়ে দ্রুত জাদুঘরের দক্ষিণ পাশের ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া নেকলেসটি বিখ্যাত ফরাসি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের তৈরি। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তাঁর মেয়ে রাজকুমারী ফাওজিয়ার বিয়ের অনুষ্ঠানে নেকলেসটি পরেছিলেন। ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে ফাওজিয়ার রাজকীয় বিয়েতে এই অলংকার পরেছিলেন তিনি।


বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে ঐতিহাসিক নেকলেসটি ভিয়েনায় আনা হয়েছিল। প্রদর্শনীটি সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এর মধ্যেই নিরাপত্তাব্যবস্থা ভেঙে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটল। ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন। তিনি বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চুরিটি ঠেকানো সম্ভব হয়নি। তবে জাদুঘরের কর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ঐতিহাসিক নেকলেস উদ্ধারে অভিযান শুরু করেছে অস্ট্রিয়ার পুলিশ। প্রশিক্ষিত কুকুর এবং অপরাধ তদন্ত বিশেষজ্ঞদের সহায়তায় জাদুঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা