ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন

গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতার উদাহরণ
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, বিকাল ৫:৩২ সময়
দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন

গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, দুটি ফোনেই চার্জ থাকা মানেই বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে রবিউল ইসলাম নয়ন বলেন, গ্রামে আসার পর তিনি বড় ধরনের বিদ্যুৎ সংকটের মুখে পড়েননি। যতটুকু লোডশেডিং দেখেছেন, তা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিয়নে চলে আসা স্বাভাবিক পরিস্থিতির মতোই। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে প্রায় এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।


তিনি আরও দাবি করেন, এলাকায় বর্তমানে বিদ্যুতের তেমন কোনো বড় সংকট বা উল্লেখযোগ্য ভোগান্তি নেই। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে বলেই মনে করছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?