ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

সারের জন্য কৃষকদের ভোগান্তি চললেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৩০ সময়
সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম

সারের জন্য কৃষকদের ভোগান্তি চললেও সরকার এসব অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।


বৈঠকে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জোটের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, মানবাধিকার কমিশন ও গুমসংক্রান্ত আইনের যে খসড়া সরকার আনছে, তা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর প্রতিবাদে আগামী ৩০ আগস্ট রাজধানীতে পদযাত্রা করার ঘোষণা দেন তিনি।


বিরোধীদলীয় চিফ হুইপ জানান, আন্তর্জাতিকভাবে পালিত গুমবিরোধী দিবসে বিরোধী জোট কর্মসূচিতে অংশ নেবে। শাহবাগ থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের অধিবেশনেও বিরোধীদলের সদস্যরা এসব বিষয়ে সংসদীয় পদ্ধতিতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।


সারের সংকট ও কৃষকদের ভোগান্তি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কৃষকের দুর্ভোগের অভিযোগ এড়িয়ে না গিয়ে সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?