ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া চার নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:১০ সময়
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া চার নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।


মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা নতুন সদস্যরা দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছিলেন। সৌজন্য সাক্ষাতে অংশ নেন স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভী বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তারা সর্বাত্মকভাবে পালনের চেষ্টা করবেন।


এর আগে মঙ্গলবার সকালে নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিএনপির স্থায়ী কমিটি সর্বোচ্চ ১৯ সদস্যের। নতুন চারজন যুক্ত হওয়ার আগে কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে মৃত্যু, পদত্যাগ ও নিষ্ক্রিয়তার কারণে কয়েকটি পদ শূন্য হয়ে যায়। এবার একসঙ্গে চারজনকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কমিটির কার্যক্রমে নতুন গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হলেও এবারই একসঙ্গে চার নেতাকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার পর তিনি মহাসচিবসহ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে স্থায়ী কমিটিতে আরও একটি পদ শূন্য হয়েছে। এছাড়া রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?