ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের একটি ওয়াশরুম থেকে হাবিবুর রহমান নামে ৩৩ বছর বয়সী এক পুলিশ সদস্যের
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৫২ সময়
স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের একটি ওয়াশরুম থেকে হাবিবুর রহমান নামে ৩৩ বছর বয়সী এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাবিবুর রহমান মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওয়াশরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় অন্য পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে গার্ড কমান্ডারসহ কয়েকজন পুলিশ সদস্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাবিবুর রহমানকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার বাসিন্দা। তিনি মন্টু মিয়ার ছেলে। তার একটি ছোট ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, গত ১২ আগস্ট ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনে গার্ডের দায়িত্বে যোগ দিয়েছিলেন হাবিবুর রহমান।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?