ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডির মধুবাজার এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল নামে ২২ বছর বয়সী এক
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময়
ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডির মধুবাজার এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাসায় বিদ্যুতের তার কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. ফারুক খান জানান, খবর পেয়ে পুলিশ মধুবাজার এলাকার একটি বাসার সামনে থেকে রাসেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকেছিলেন রাসেল। একটি তার হাত দিয়ে ছিঁড়তে না পেরে তিনি দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময় তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান।


নিহতের বাবা মো. আক্তার হোসেন জানিয়েছেন, রাসেল পেশায় বেলুন ও ফুল বিক্রি করতেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। রাসেল ছিলেন এক সন্তানের বাবা। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এদিকে মৃত্যুর পর রাসেলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?