ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয় বাস। রোববার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।
অবশ্য দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন