ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৯ সময়
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়।

ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ অতীতে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বলেও চিঠিতে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তিনি পেয়েছেন এবং বাংলাদেশের এই ক্রয় সিদ্ধান্তকে তিনি গভীরভাবে প্রশংসা করছেন। একই সঙ্গে বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

চিঠিতে তারেক রহমানের সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করার পাশাপাশি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ ও মনোযোগের জন্য কৃতজ্ঞতা জানান ডোনাল্ড ট্রাম্প।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?