ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা!

রিয়াল মাদ্রিদের তারকা ও ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। ফরাসি সংবাদমাধ্যমের
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৪৮ সময়
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা!

রিয়াল মাদ্রিদের তারকা ও ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পেসহ ফুটবলার, র‍্যাপ শিল্পী ও বিপুল সম্পদের মালিক ব্যবসায়ী মিলিয়ে মোট ২৬ জনকে অপহরণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। স্প্যানিশ সংবাদপত্র মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে ১৮ বছর বয়সী ক্লেমঁ এল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ফরাসি কর্তৃপক্ষ।


তদন্তে জানা গেছে, অভিযুক্ত ওই তরুণ বর্তমানে সশস্ত্র ডাকাতি ও দালালি সংক্রান্ত অপরাধে কারাদণ্ড ভোগ করছেন। তবে কারাগারে থেকেও তিনি অপরাধী চক্রটির কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ উঠেছে। স্ন্যাপচ্যাটের মাধ্যমে কারাগারের বাইরে থাকা সহযোগীদের বিভিন্ন নির্দেশ দিতেন তিনি। গত এপ্রিল মাসে প্যারিসের অভিজাত নুই-সুর-সেন এলাকায় একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়।


তদন্তকারীরা অভিযুক্তের দুটি মোবাইল ফোন তল্লাশি করে ২৬ জন সম্ভাব্য অপহরণ লক্ষ্যবস্তুর ঠিকানা ও বিভিন্ন তথ্য উদ্ধার করেন। ওই তালিকায় ফুটবলার, র‍্যাপ শিল্পী এবং বিপুল সম্পদের মালিক ব্যবসায়ীদের নাম পাওয়া যায়। এক বিচারিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি ছিল এমবাপ্পের। তার পাশাপাশি একজন র‍্যাপ সংগীতশিল্পী এবং কয়েকজন ধনী ব্যবসায়ীর নামও ছিল। তাদের মধ্যে একজন জুয়েলারি ব্যবসায়ী, একজন তুরস্কের মাংস ব্যবসায়ী এবং একজন চীনা ব্যবসায়ীও ছিলেন বলে জানা গেছে। এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর ফ্রান্সজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপহরণের লক্ষ্যবস্তুর তালিকায় রিয়াল মাদ্রিদের এই তারকা ও ফ্রান্সের অধিনায়কের নাম থাকায় বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?