ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৮ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৮ সময়
নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রকৃত প্রতিবেদনের কোনো মিল নেই। বুধবার ২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।


আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনের মিল নেই। কমিশনের মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিজের বিরুদ্ধে ৩৮ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।


এ ছাড়া ১৮২ কর্মকর্তার পদোন্নতিও সরকারি কর্ম কমিশনের নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেন সাবেক এই উপদেষ্টা। তার অভিযোগ, ভিন্ন প্রেক্ষাপটে সম্পন্ন হওয়া দুটি বিষয়কে গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসিফ মাহমুদ বলেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার দাবি, দুটি ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে।


এ সময় তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের দুর্নীতি আড়াল করতেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করানো হচ্ছে। পাশাপাশি অভিযোগ যাচাই এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণমাধ্যমের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রত্যাহার বা মুছে ফেলা না হলে তিনি মানহানির মামলা করবেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথাও জানান তিনি।


দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রসঙ্গেও কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করে দাবি করেন, এ কারণেই দলটি কমিশনের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করেনি। সরকারের প্রতিও বিরোধী মত দমনের রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম