ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৯ সময়
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বরের লেনদেনে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই নিম্নমুখী ছিল।  আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দর ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।


অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।  এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সামরিক সংঘাতের খবর ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যায়। বুধবার এশিয়ার লেনদেনের শুরুতে ব্রেন্টের দাম ৯৫ ডলারের ওপরে উঠে গিয়েছিল। 


তবে বৃহস্পতিবারের লেনদেনে বিনিয়োগকারীরা নতুন করে সংঘাতের প্রভাব, সম্ভাব্য সরবরাহ সংকট এবং বাজারের সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন করায় তেলের দামে সামান্য পতন দেখা দিয়েছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?