ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০ মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করলেন দাদা ক্যানসারের সঙ্গে সামিয়ার নতুন ‘জার্নি’ শুরু অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য

কারফিউর মেয়াদ বাড়ল, অফিসের জন্য নতুন সময়সূচি

কারফিউ’র মেয়াদ বেড়েছে আরো দু’দিন। বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৭ সময়
কারফিউর মেয়াদ বাড়ল, অফিসের জন্য নতুন সময়সূচি প্রতীকী ছবি
কারফিউ’র মেয়াদ বেড়েছে আরো দু’দিন। বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে বাংলাদেশ। গত শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান যে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় কারফিউ’র সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীসহ এই চার জেলায়, আগামী দু'দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাকি জেলাগুলোর ক্ষেত্রে কারফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

গত তিন দিন কারফিউর কারণে বাংলাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বুধবার ও বৃহস্পতিবার অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে ফায়ার সার্ভিস, হাসপাতালের মতো জরুরি সেবা এই অফিস সময়সূচীর বাইরে থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবারের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে বলেছেন, বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চলবে।
সূত্র : বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?