ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বৃষ্টির পর বিশালাকার আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
গিনিতে আবর্জনার স্তূপ ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে রাতভর ভারী বৃষ্টির পর বিশালাকার আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পাহাড়সম বর্জ্যের স্তূপ ধসে পাশের বেশ কয়েকটি অস্থায়ী ঝুপড়ি ও ঘরবাড়ির ওপর পড়লে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। রোববার (২৩ আগস্ট) রাজধানীর দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর প্রবল বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার বিশাল স্তূপটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে বর্জ্যের নিচে চাপা পড়ে আশপাশের বসতবাড়ি ও ঝুপড়িগুলো। দুর্ঘটনার পর আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। ধ্বংসস্তূপ সরাতে খননযন্ত্র ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেছেন।


এক নারী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। তার মতো আরও অনেক পরিবার স্বজন হারিয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান ও পরিস্থিতি তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।


দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে বর্ষাকালের ভারী বৃষ্টিকে এই বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতা লানসিনে সিলা জানিয়েছেন, এরই মধ্যে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর আগে ২০১৭ সালেও একই এলাকায় আবর্জনার স্তূপ ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে একই ধরনের দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে দেশটির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?