ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, বিকাল ৫:৩৬ সময়
৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বহাল ছবি: সংগৃহীত
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে।  শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের যেকোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।  দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। আগের বছরগুলোতে পুরো রমজানেও ছুটি পেত শিক্ষার্থীরা।

 এবার রোজায় স্কুল খোলা থাকা না থাকা নিয়ে আদালত পর্যন্ত গড়ানোয়, বিতর্ক এড়াতে শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তিনি এ কথা জানিয়েছিলেন। আগামী বছরের কথা উল্লেখ করলেও অবশেষে ৪ মে থেকে সেই ইঙ্গিত সত্যি হচ্ছে।    

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল