ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে শ্রমিকেরা, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সড়কে নেমেছেন
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০ সময়
গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে শ্রমিকেরা, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সড়কে নেমেছেন শ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এরই মধ্যে আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল নিয়ে অবস্থান নেন শ্রমিকেরা। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০টি কারখানা এখনো বন্ধ রয়েছে। মাওনা, বাংলাবাজার, নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার এসব কারখানা বন্ধ রয়েছে।


গাজীপুর শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলার অন্যান্য এলাকায় বর্তমানে বড় ধরনের সমস্যা নেই এবং ধীরে ধীরে কারখানাগুলো চালু হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোও দ্রুত চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবং সেই দাবিকে ঘিরে চলমান আন্দোলনের কারণে গাজীপুরের পোশাকশিল্পে এখনো পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। ফলে শ্রমিকদের দাবি, কারখানা খোলা এবং শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ—সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী