ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বিয়ের দিন কনে সেজে অপেক্ষায় ছিলেন পাত্রী, বাড়িতে উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিরাও। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ সব আয়োজনও
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩২ সময়
বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বিয়ের দিন কনে সেজে অপেক্ষায় ছিলেন পাত্রী, বাড়িতে উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিরাও। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ সব আয়োজনও শেষ। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের আসরে এলেন না বর। কনের অভিযোগ, মোটরসাইকেল কেনার জন্য অতিরিক্ত দেড় লাখ টাকা দাবি করে সেই টাকা না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে বরপক্ষ। শুক্রবার ২০ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওমানপ্রবাসী কনে খয়রুন বেগম।


অভিযোগ সূত্রে জানা যায়, ওমানে অবস্থানকালে উপজেলার জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময়ে ওই ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন নির্ধারণ করা হয়। কনের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার মোটরসাইকেল কেনার জন্য কনের বাড়িতে নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। এরপর বিয়ের দিন আত্মীয়স্বজন ও অতিথিরা উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য প্রায় দুই লাখ টাকা খরচ করে রান্নাবান্নাসহ সব আয়োজন সম্পন্ন করা হয়।


কিন্তু দুপুর পর্যন্ত বরপক্ষের কেউ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। কনের ভাই বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকার মানুষ বিয়ের খাবারও খেয়েছেন। কিন্তু যৌতুকের দাবিতে বরপক্ষ না আসায় তারা বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।


তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, ওই নারী ও তার ভাই একসঙ্গে প্রবাসে ছিলেন এবং নারীর আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কমলগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন। তারা সমাধান করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী