ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মনে করছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩ সময়
ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মনে করছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে ইরানে কয়েক দিনের সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মত করানোর চেষ্টা চালাচ্ছেন তিনি। চ্যানেল ১৩-এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে। পরিকল্পনাটি অনুমোদনও পেয়েছে। এখন কেবল অভিযান শুরুর সময় নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে।
ওই কর্মকর্তা জানান, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই পক্ষই ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার বিষয়ে নেতানিয়াহুর উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল ১২-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা মনে করছেন, নেতানিয়াহুর এমন তৎপরতার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশ থাকতে পারে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ