ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও

হঠাৎ কেঁপে উঠল মাটি। মঙ্গলবার রাতের দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। শুধু উত্তরাখণ্ড
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৯ সময়
৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও

হঠাৎ কেঁপে উঠল মাটি। মঙ্গলবার রাতের দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। শুধু উত্তরাখণ্ড নয়, রাজধানী দিল্লি ও আশপাশের এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে। আকস্মিক এই ভূকম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ৬ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটে চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রাতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে।


কম্পন অনুভূত হওয়ার পর দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসে ছিলেন এবং হঠাৎ সেটিকে নড়তে দেখতে পান। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আতঙ্কের জায়গা নেয় রসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বিভিন্ন সিনেমা ও ধারাবাহিকের জনপ্রিয় দৃশ্য এবং চলমান চিত্র বা জিআইএফ প্রকাশ করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন ব্যবহারকারীরা।


এক ব্যবহারকারী জনপ্রিয় ‘পঞ্চায়েত’ ধারাবাহিকের একটি দৃশ্য প্রকাশ করে লিখেছেন, ভূমিকম্পের মাত্রা পাঁচের নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া কেমন হয়। এমন নানা রসিকতায় দ্রুত সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে একই দিনে ভারতের আরেক প্রান্তেও ভূমিকম্পের ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।


জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৩ কিলোমিটার গভীরে। একই দিনে ভারতের দুটি ভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করলেও উত্তরাখণ্ডের ৪ দশমিক ৯ মাত্রার কম্পনের পর এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস

১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস