ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১৪০ ভাষায় গান গেয়ে ভারতের তরুণীর গিনেস রেকর্ড

ভারতের কেরালায় জন্ম অদম্য মেধাবী সুচেতা সতীশের। সবাইকে তাক লাগিয়ে গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৮ সময়
১৪০ ভাষায় গান গেয়ে ভারতের তরুণীর গিনেস রেকর্ড ছবি : সংগৃহীত
ভারতের কেরালায় জন্ম অদম্য মেধাবী সুচেতা সতীশের। সবাইকে তাক লাগিয়ে গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে ১৪০টি ভাষায় গান করেন এই তরুণী। এমন বিরল গানের প্রতিভার জন্য সুচেতা সতীশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।

রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, দুবাইয়ে গত বছরের ২৪ নভেম্বর ১৪০টি ভাষায় গান করেন সুচেতা সতীশ। তার সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি।

মূলত দুবাইয়ে গত বছর জলবায়ু সম্মেলন যে সব দেশ যোগ দিয়েছিল, সেই সব দেশের বিভিন্ন ভাষায় গান করে এই নতুন গিনেস রেকর্ড গড়েন ওই তরুণী।

গিনেসের পক্ষ থেকে এই রেকর্ডের সনদ হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪ নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গানের রেকর্ড গড়েছি আমি। জলবায়ু সম্মেলনে এই গান পরিবেশন করেছিলাম আমি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প