ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৪ সময়
এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি। তবে এবার একেবারেই নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। ‘শিকারি’ শিরোনামের একটি বড় বাজেটের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে জায়েদ খানকে। বৃহস্পতিবার লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।


গানটি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা চালিয়ে আসছিলেন জায়েদ খান। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এতে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল এবং বিদেশি মডেল। পাশাপাশি হলিউড সিনেমার আদলে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে এর শুটিং করা হয়েছে। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোরম স্থানে দৃশ্যধারণ করা হয়েছে ‘শিকারি’ মিউজিক ভিডিওটির। জায়েদ খানের দাবি, তার ক্যারিয়ারে এটি সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা।


অভিনেতা জানান, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকার কারণে হলিউড ঘরানার কাজের প্রতি তার আগ্রহ ছিল। ‘শিকারি’র মাধ্যমে সেই অভিজ্ঞতার কিছুটা পূরণ হয়েছে বলেও মনে করছেন তিনি। দর্শক প্রচলিত বিনোদনের চেয়ে ভিন্ন কিছু এই মিউজিক ভিডিওতে দেখতে পাবেন বলে আশাবাদী জায়েদ খান। ‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে গানটির দৃশ্যধারণ শেষ হয়। এতে জায়েদ খানের সঙ্গে বাংলাদেশ ও বিভিন্ন দেশের মোট সাতজন মডেল অংশ নিয়েছেন।


বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন। ‘শিকারি’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। এর কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। নতুন এই গানে জায়েদ খানের ভিন্নধর্মী উপস্থিতি এবং হলিউড ঘরানার নির্মাণশৈলী দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ