ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল'

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, জীবনের একটি সম্পর্কে টানা প্রায় দুই বছর কঠিন সময় পার করেছেন তিনি।
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল'

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, জীবনের একটি সম্পর্কে টানা প্রায় দুই বছর কঠিন সময় পার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী জানান, ওই সময় ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবন ও আত্মপরিচয় হারিয়ে ফেলছিলেন তিনি। ‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে অনুপমা বলেন, সম্পর্কটিতে কোনো স্থিরতা ছিল না। কখনো বিচ্ছেদের কথা উঠত, আবার কিছুদিন পরই সব ঠিক করার চেষ্টা চলত। এই টানাপোড়েনের কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ব্যাপক প্রভাব পড়ে।


অভিনেত্রীর দাবি, ওই সময়ে তার প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া ও বমির মতো সমস্যা দেখা দেয়। এমনকি ডান চোখ অনবরত কাঁপতে থাকায় তাকে শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল। অনেক রাতে ঘণ্টার পর ঘণ্টা কান্নার পরও সকালে উঠে শুটিংয়ে যেতে হতো বলে জানান তিনি। অনুপমা আরও জানান, একপর্যায়ে তার চোখের অশ্রুগ্রন্থি ফুলে যায় এবং পরে অস্ত্রোপচারও করতে হয়। সম্পর্কটি থেকে বেরিয়ে আসাও তার জন্য সহজ ছিল না। তার ভাষায়, পুরো বিষয়টি ধীরে ধীরে মাকড়সার জালের মতো জটিল হয়ে উঠেছিল।


অভিনেত্রীর অভিযোগ, বিভিন্ন সমস্যার জন্য তাকেই দায়ী করা হতো। পরে তিনি বুঝতে পারেন, সম্পর্কের অন্য পক্ষের কথাবার্তায় অসংগতি ও মিথ্যা রয়েছে। সরাসরি প্রশ্ন করলে উল্টো তাকেই সমস্যার কারণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো বলে দাবি করেন তিনি। সম্পর্কের শেষ দিকে এমন একটি ঘটনা ঘটে, যার পর পরিস্থিতির বাস্তবতা তার কাছে পরিষ্কার হয়ে যায়। এতে দুই পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়েছিলেন বলে জানান অনুপমা। শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, শেষ কয়েক সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তার মনে হয়েছিল, এতদিনের মুখোশ যেন খুলে গেছে।


তবে কার সঙ্গে সম্পর্কে ছিলেন, সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি অনুপমা। ২০২৫ সালের শুরুতে অভিনেতা ধ্রুব বিক্রমকে ঘিরে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওকে কেন্দ্র করে তখন আলোচনা তৈরি হয়। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুপমা কোনো নাম উল্লেখ না করায় তার বর্তমান বক্তব্যের সঙ্গে সেই পুরোনো গুঞ্জনের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা